ads

রবিবার , ১১ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিকে আরও ১ লাখ ৬৯ হাজার পদ সৃষ্টি হচ্ছে

খবর টি পড়েছেন : ২৪৬
প্রাথমিকে আরও ১ লাখ ৬৯ হাজার পদ সৃষ্টি হচ্ছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১ লাখ ৬৯ হাজার ১২৪টি নতুন শিক্ষক পদ সৃষ্টি করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার প্রসার ও মানসম্মত পাঠদানের লক্ষ্যে এই উদ্যোগ। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৩ হাজার ৬০১ টি। এসব বিদ্যালয়ের জন্য শিক্ষক রয়েছেন ৩ লাখ ২২ হাজার ৭৬৬ জন।

Shamol Bangla Ads

জানা গেছে, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে তিন দফায় ২৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। এসব বিদ্যালয়ের একটা বড় অংশ মানসম্মত পাঠদানে অভিজ্ঞ নন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে দেড় লাখেরও বেশি নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ৩২ হাজার ৫৭৭ টি শূন্য থাকা সহকারী শিক্ষকের পদে নিয়োগ দিতে প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
নতুন করে পদ সৃষ্টির প্রস্তাবে ১ লাখ ৬৯ হাজার ১২৪ জন শিক্ষকের মধ্যে ২ হাজার ৫৮৩ সঙ্গীত, ২ হাজার ৫৮৩ শারীরিক শিক্ষা, ৯৮ হাজার ৩৩৮ সাধারণ শিক্ষক এবং ৬৫ হাজার ৬২০ সহকারী প্রধান শিক্ষকের পদ রয়েছে। শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক শিক্ষকের পদ সৃষ্টির পাশাপাশি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার ১ হাজার ৬৮০ টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এ উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা অর্জনে শিক্ষকদের ঘাটতি পূরণের উদ্যোগও নেয়া হয়েছে। পদ সৃষ্টি হচ্ছে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাস্তি বাড়লে ধর্ষণ কমবে : অ্যাটর্নি জেনারেল পরবর্তী সংবাদ বিএনপির মধ্যেই আন্দোলন শুরু হয়ে গেছে : তথ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads