শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৫২৪ জন কোভিড রোগী মারা গেলেন। এ সময়ে দেশে নতুন করে ১ হাজার ১৯৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জন। ১১ অক্টোবর রবিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৫ জন রোগী এবং মোট সুস্থ ২ লাখ ৯২ হাজার ৮৬০ জন।



















