ads

শনিবার , ১০ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের বিয়ে করলেন শমী কায়সার

খবর টি পড়েছেন : ২০১
ফের বিয়ে করলেন শমী কায়সার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক || ফের বিয়ে করলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। তার ব্যবসায়ী বরের নাম রেজা আমিন সুমন। ৯ অক্টোবর শুক্রবার রাজধানীর ইস্কাটনে শমী কায়সারের বাসায় ২ পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শমী বর্তমানে বনানীতে তার শ্বশুরবাড়িতে আছেন। গণমাধ্যমকে ওই তথ‌্য নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠবন্ধু ও নাট‌্যনির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি জানান, ‘শমী বিয়ে করায় আমি খুবই খুশি হয়েছি। ও আমার খুব প্রিয় মানুষ। মেয়ে অসুস্থ থাকার কারণে গতকাল বিয়ের সময় উপস্থিত থাকতে পারিনি। এখন শমীর শ্বশুরবাড়ি যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘শমী সারা জীবন মানুষের ভালোবাসা আর সম্মান চেয়েছেন, কখনো অর্থের পেছনে ছোটেননি। রেজা আমিন ভাই খুবই ভালো মানুষ। আমার বন্ধু তার মনের মতো মানুষ পেয়েছেন এতে আমি ভীষণ আনন্দিত।’

Shamol Bangla Ads

জানা গেছে, ব্যবসায়িক সূত্রেই শমী ও রেজা আমিনের পরিচয়। পরবর্তী সময়ে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয় এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন। করোনার কারণে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা করতে চাননি তারা। তাই ২ পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে হয়েছে।

উল্লেখ্য, শমী কায়সারের এটি তৃতীয় বিয়ে। অন্যদিকে রেজা আমিন সুমনের ২২ বছরের সংসারে কোনো সন্তান নেই।

Shamol Bangla Ads

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী এক সময় টিভি নাটকে নিয়মিত অভিনয় করেছেন। ‘নক্ষত্রের রাত’, ‘ছোট ছোট ঢেউ’, ‘অন্তরে নিরন্তরে’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে তাকে দেখা গেছে। শমী কায়সার বর্তমানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই- ক্যাব) সভাপতি এবং এফবিসিসিআইর পরিচালক। ‘ধানসিঁড়ি’ নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় আক্রান্ত ভারতীয় কিংবদন্তি অভিনেতা সৌমিত্র পরবর্তী সংবাদ ‘আয়নাবাজি’ বিশ্বের সর্বোচ্চ রেটের চলচ্চিত্রের তালিকায় দ্বিতীয়

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads