ads

বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন-স্মারকলিপি প্রদান

খবর টি পড়েছেন : ৪০৭
শ্রীবরদীতে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন-স্মারকলিপি প্রদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে ১০ বছর বয়সী শিশু গৃহকর্মী সাদিয়া ওরফে ফেলি’র উপর অমানষিক নির্যাতনকারী গৃহকর্ত্রী রুমানা জামান ঝুমুরের দ্রুত সময়ের মধ্যে বিচার ও গৃহকর্তা আওয়ামী লীগ নেতা আহসান হাবিব শাকিলকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার সকালে মানবাধিকার সংস্থা আমাদের আইনের উদ্যোগে শহরের ডিসি অফিস গেইটের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে গৃহকর্মী সাদিয়ার নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
আমাদের আইনের জেলা সেক্রেটারী নাজমুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, আমাদের আইনের জেলা চেয়ারম্যান নূর-ই আলম চঞ্চল, কো-চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম তালুকদার, এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে আমাদের আইনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, শ্রীবরদী পৌর শহরের মুন্সীপাড়া মহল্লার দরিদ্র ট্রলিচালক সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া ওরফে ফেলি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিল ও রুমানা জামান ঝুমুর (৩৫) দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। কাজে সামান্য ভুল হলেই গৃহকর্ত্রী ঝুমুরের বেদম প্রহার ও খুন্তির ছ্যাকার কারণে তার মাথায়, পিঠে ও কাধে গুরুতর জখম ও দগদগে ক্ষতের সৃষ্টি হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে গৃহকর্মী সাদিয়াকে উদ্ধার ও গৃহকর্ত্রী ঝুমুরকে গ্রেফতার করে পুলিশ। তবে ঘটনা জানাজানি হওয়ার পর থেকে গৃহকর্তা শাকিল গা ঢাকা দেন। পরে শনিবার গৃহকর্ত্রী ঝুমুরকে আসামি করে থানায় একটি মামলা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে বিক্রি হওয়া শিশু সন্তানকে উদ্ধার করে মায়ের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads