স্টাফ রিপোর্টার, নকলা : শেরপুরের নকলায় যুবলীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার মোঃ ইসরাফিল হোসেন (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। ২৭ সেপ্টেম্বর রবিবার দুপুর পৌণে ২ টার দিকে নকলা পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার রাত ৯টার সময় নকলা পৌর শহরের কায়দা গোরস্থান ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ইসরাফিলের মৃত্যুতে উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও যুব লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।









