ads

শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে উন্নত জাতের আম ও মিশ্র ফল চাষে কৃষক প্রশিক্ষণ

খবর টি পড়েছেন : ২৬৬
নালিতাবাড়ীতে উন্নত জাতের আম ও মিশ্র ফল চাষে কৃষক প্রশিক্ষণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষকদেরকে উন্নত জাতের আম ও মিশ্র ফল চাষে আগ্রহী করে তুলতে ১শ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী মাওলানা হাসমত উল্লাহ দেওবন্দী ফাউন্ডেশনের আয়োজনে সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ে সভাকক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ও এসডিএফের চেয়ারম্যান আবদুস সামাদ ফারুক।

Shamol Bangla Ads

স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এম.এ হাকাম হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে শেরপুর খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ আজিজল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকল্প পরিচালক কৃষিবিদ মদন চাকমা, খাগড়াছরির সফল আম চাষী রোমেল মারমা চাষাীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও অভিজ্ঞতা বিনিময় করেন।
নালিতাবাড়ী উপজেলার পাহাড়ী অঞ্চলগুলোতে কৃষকদের উন্নত জাতের আম চাষের পাশাপাশি মিশ্র ফল চাষে আগ্রহ বাড়াতে ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এবং উপজাতি সম্প্রদায়েরসহ ১০০ জন কৃষকদের নিয়ে দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুুষ্ঠিত হয়। প্রশিক্ষণে হাতে কলমে বিভিন্ন ফল গাছের কলম তৈরি ও গ্রাফটিং করার পদ্ধতি শেখানো হয়। প্রশিক্ষণ করান উপ-পরিচালক আজিজুল হক, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক কৃষিবিদ মদন চাকমা ও সাতক্ষীরার মায়া কানন নার্সারীর স্বত্বধাকারী জিএম আব্দুল্লাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে হুইপ আতিকের রোগমুক্তির কামনায় আওয়ামী লীগের দোয়া… পরবর্তী সংবাদ নকলায় যুবলীগ নেতা ইসরাফিল হোসেনের ইন্তেকাল

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads