ads

বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অলিগলি না খুঁজে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন : বিএনপিকে ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২৪২
অলিগলি না খুঁজে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন : বিএনপিকে ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে ওই আহ্বান জানান।

Shamol Bangla Ads

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে এ মূহূর্তে আন্দোলনের বস্তুগত কোনও পরিস্থিতি বিরাজমান নেই, বিএনপির কোনও প্রস্তুতিও নেই। ক্ষমতার পালাবদল চাইলে, অন্য কোনও অলিগলি পথ না খুঁজে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। খালেদা জিয়ার মুক্তির জন্য নতুন করে আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, গত দশ বছর ধরে আন্দোলনের হাঁক-ডাক শুনছি, দেশের জণগণ এখন তাদের আন্দোলনের সক্ষমতাও ইতোমধ্যে দেখে ফেলেছে।
ওবায়দুল কাদের বলেন, বাস্তবে ৫০০ লোক নিয়ে রাজপথে একটি মিছিলও এ পর্যন্ত বেগম জিয়ার জন্য বিএনপি করতে পারেনি- এ ব্যর্থতা তারা ঢাকবে কী করে? তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা প্রদর্শন করে খালেদা জিয়ার বয়সজনিত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমে ৬ মাস, পরে আরও ৬ মাস জামিনের মেয়াদ বাড়িয়েছেন। তাই বলে এটি বিএনপির আন্দোলনের ফসল নয়- এটি শেখ হাসিনার মহানুভবতা ও মানবিকতার উদাহরণ।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কর্মীরা আন্দোলন করবে কীভাবে?বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জনই সার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা ভুলে যায় না’ :… পরবর্তী সংবাদ করোনায় দেশে আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১৫৯৩

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads