ads

বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় দেশে আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১৫৯৩

খবর টি পড়েছেন : ১৫১
করোনায় দেশে আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১৫৯৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮৫৯ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জনে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৬৭৩টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৩ হাজার ৭৭৯টি। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৬৫ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৩০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮৫৯ জনে। মৃতদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৮ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। করোনা থেকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৪৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৫০ হাজার ৪১২ জন হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অলিগলি না খুঁজে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন :… পরবর্তী সংবাদ গ্যাস লিকেজ থেকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : তিতাসের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads