ads

সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যশোরের উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

খবর টি পড়েছেন : ৪৭৮
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যশোরের উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। ৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান করিমপুর গ্রামের ইউছুফ আলীর ছেলে নাজমুল ইসলাম কাজল, একই গ্রামের আরিফুল ইসলাম ও ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি। অন্য আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Shamol Bangla Ads

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল আলম জানান, বিকেল ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজেরোতে থাকা দুজন পুরুষ মারা যান। মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সামরিক অভিধান থেকে মার্শাল ল বাদ দিতে হবে… পরবর্তী সংবাদ সংসদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads