ads

মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংসদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

খবর টি পড়েছেন : ২৩৬
সংসদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গাজীপুরের উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন এবং আবাসনের জন্য পরিকল্পনা নিতে ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২০’ সংসদে পাস হয়েছে। আইনে বলা আছে, পরিকল্পনার বাইরে কেউ জমি ব্যবহার করলে ১০ লাখ টাকা জরিমানা হবে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির এমপিরা বিলে কিছু সংশোধনীর প্রস্তাব দিলে তা গ্রহণ করা হয়নি।
পাস হওয়া বিলে বলা হয়েছে, ২০ জনকে নিয়ে এই কর্তৃপক্ষ গঠন করা হবে। একজন চেয়ারম্যান, ৪ জন সার্বক্ষণিক সদস্য, গাজীপুর জেলা প্রশাসক, বুয়েটের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান, গণপূর্ত, ভূমি, পরিবেশ এবং বিমান মন্ত্রণালয়ের একজন করে উপসচিব থাকবেন।

Shamol Bangla Ads

এছাড়া গণপূর্ত অধিদফতরের একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পুলিশ কমিশনারের একজন প্রতিনিধি, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা, গাজীপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সরকার মনোনীত ওই এলাকার একজন নারীসহ তিনজন বিশিষ্ট নাগরিক এবং গাজীপুর শিল্প ও বণিক সমিতির একজন প্রতিনিধি এবং উন্নয়ন কর্তৃপক্ষের সচিব থাকবেন এই কর্তৃপক্ষে।
মনোনীতরা ৩ বছর মেয়াদে এই কর্তৃপক্ষের সদস্য হবেন। চেয়ারম্যান ও সার্বক্ষণিক ৪ জন সদস্যকে সরকার ৩ বছরের জন্য নিয়োগ দেবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যশোরের উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪ পরবর্তী সংবাদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মারা গেছেন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads