ads

শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ২৯ মৃত্যু, শনাক্ত ১৯২৯

খবর টি পড়েছেন : ৩১৮
দেশে করোনায় আরও ২৯ মৃত্যু, শনাক্ত ১৯২৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১২ জনে। এ ছাড়া নতুন করে আরও ১ হাজার ৯২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৬১৫ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশের ৯৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬ লাখ ৫ হাজার ১১১টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯২৯ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২২ এবং নারী ৭ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন তিন হাজার ৪৫৪ জন; যা ৭৮ দশমিক ২৯ শতাংশ, আর নারী মারা গেছেন ৯৫৮ জন; যা ২১ দশমিক ৭১ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৭.২২ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর পরবর্তী সংবাদ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads