ads

বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ৬০ লাখ, মৃত্যু ৮ লাখ ৬৩ হাজার

খবর টি পড়েছেন : ২০১
বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ৬০ লাখ, মৃত্যু ৮ লাখ ৬৩ হাজার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। আর ভাইরাসটিতে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৬৩ হাজার। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৪১০ জন। আর বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছে ৮ লাখ ৬৩ হাজার ২৮ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ১৩ হাজার ৫১০ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৭২০ জনের। করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানে ৩৯ লাখ ৯৭ হাজার ৮৬৫ জন করোনায় আক্রান্ত এবং আর মারা গেছে ১ লাখ ২৩ হাজার ৭৮০ জন।

Shamol Bangla Ads

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ভারতে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জন। আর মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৩৭৬ জনের। করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ১০ লাখ ১ হাজার ৯৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে করোনায় আক্রান্ত বিবেচনায় রাশিয়ায় মৃত্যুহার অনেক কম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৭ হাজার ৩৬৫ জন।
মৃত্যু বিবেচনায় ভারতের পরেই রয়েছে মেক্সিকো। তবে আক্রান্তের দিক থেকে বিশ্বে দেশটির অবস্থান অষ্টম। সেখানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬ লাখ ১০ হাজার ৯৫৭ জন আর মারা গেছে ৬৫ হাজার ৮১৬ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড পরবর্তী সংবাদ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মেইল ভোট শুরু

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads