ads

বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগের ভাড়ায় বাস, যাত্রীদের মধ্যে স্বস্তি

খবর টি পড়েছেন : ১৫৩
আগের ভাড়ায় বাস, যাত্রীদের মধ্যে স্বস্তি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক || ৪ শর্তে আগের ভাড়ায় চলাচল শুরু করেছে গণপরিবহন। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকেআগের ভাড়ায় ফিরে যাওয়ায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাসে যাত্রী উপস্থিতিও ছিলো লক্ষ্যণীয়।

Shamol Bangla Ads

শর্তগুলো হলো- আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না; গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেলপার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিতদের মাস্ক পরা/ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান-পানি/হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে; যাত্রার শুরু ও শেষে বাস-মিনিবাস পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।
এছাড়া যানবাহনের মালিকদেরকে যাত্রীদের হাতব্যাগ, মালামাল জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে বলা হয়েছে।

রাজধানীর মিরপুর-১ থেকে মোহাম্মদপুরের যাত্রী মোহাম্মদ মোস্তফার বলেন, করোনার কারণে গত কয়েকমাস ধরে বাইরে বের হওয়া ছিল আতঙ্কের। তবে জীবনতো থেমে থাকে না। তাই গণপরিবহনেই চলাচল করছি। এতদিন স্বাভাবিক ভাড়ার তুলনায় ৬০ শতাংশ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হয়েছে। সরকার আজ থেকে আগের ভাড়ার গণপরিবহন চলাচলের যে সিদ্ধান্ত নিয়েছে বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছি। কারণ আমাদের মতো সাধারণ মানুষের কাছে বেশি ভাড়া দিয়ে যাতায়াত করা কষ্টসাধ্য ছিলো। মিরপুর থেকে মোহাম্মদপুর রুটের বাসে করোনার কারণে ৩০ টাকা ভাড়া নেওয়া হলেও, বুধবার থেকে আগের ভাড়া ২০ টাকা নেওয়া হচ্ছে বলেও জানান ওই যাত্রী। এসময় সিটের চেয়ে বেশি যাত্রী নেওয়া হয় কিনা, সে বিষয়টি সংশ্লিষ্টদের দেখার অনুরোধ জানান তিনি।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত শনিবার গণপরিবহনে আগের ভাড়ায় সিট অনুযায়ী যাত্রী নিয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ওইসময় দেওয়া বিজ্ঞপ্তিতে ৪টি শর্ত জুড়ে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নিলেন… পরবর্তী সংবাদ ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads