ads

সোমবার , ৩১ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন

খবর টি পড়েছেন : ১৯৪
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। ৩১ আগস্ট সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে দিল্লির সেনা হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ওই খবর দিয়েছে। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর মধ্য দিয়ে ভারতীয় রাজনীতির একটি বিরাট অধ্যায়ের অবসান হল৷ এর আগে আজ দুপুরেই দিল্লির সামরিক হাসপাতালের এক বুলেটিনে জানানো হয়, প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগের চেয়ে তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে। তার ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে গেছে। বর্তমানে সেপটিক শকে রয়েছেন তিনি। এই মুহূর্তে একটি বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্র জানায়, রবিবার থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করেছে। তার ফুসফুসের সংক্রমণ আরও ছড়িয়ে পড়েছে। তাকে গভীর কোমায় ভেন্টিলেশন সাপোর্টে রাখঅ হয়েছে।

Shamol Bangla Ads

গত ৯ আগস্ট রাতে দিল্লির বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরদিন চিকিৎসকের পরামর্শে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে ভর্তি করা হয় তাকে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় তার। অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বে প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা করতে গিয়ে প্রণব মুখার্জির দেহে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিকেল বোর্ডের অধীনে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনে রাখা হয়।
প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। গত বছর তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিসরে সামরিক অভিযানে ৭০ চরমপন্থী নিহত পরবর্তী সংবাদ প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads