ads

শনিবার , ২৯ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চীন থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনবে না ভারত

খবর টি পড়েছেন : ২৩৫
চীন থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনবে না ভারত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : লাদাখে সীমান্ত উত্তেজনার আবহে চীন থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। রয়টার্স জানিয়েছে, গত জুনে চীনের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর সীমান্তবর্তী দেশগুলো থেকে তেল আমদানি না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এরই ভিত্তিতে চীনের কোনো কোম্পানির কাছ থেকে অপরিশোধিত তেল নিচ্ছে না দেশটি। এমন সিদ্ধান্তের ফলে ভারতের তেল শোধনাগারগুলো এখন আর চীনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনবে না।

Shamol Bangla Ads

গত সপ্তাহে ভারতীয় কোম্পানীগুলো সিএনওওসি লিমিটেড, ইউনিপ্যাক এবং পেট্রোচায়নার মতো চীনা বাণিজ্য প্রতিষ্ঠানে অপরিশোধিত তেল আমদানির দরপত্র পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। ভারতের জ্বালানি তেল সংক্রান্ত কোনো টেন্ডারেও চীনের কোম্পানিগুলোকে অংশ নিতে দেয়া হচ্ছে না বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এমনকি তেল আমদানির জন্য চীনের কোনো তেল ট্যাংকারও ব্যবহার করছে না নয়াদিল্লি।
প্রায় তিন মাস ধরে ভারত-চীনের মধ্যে উত্তেজনা চলছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গেড়েছে চীন। বার বার তাদের সঙ্গে আলোচনা করেও এ বিষয়ে এখনও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। রাজনৈতিক ও সামরিক আচরণের কারণে চীনের ওপর নির্ভরতা কমাতে চায় ভারত। এজন্য ভারত, জাপান ও অস্ট্রেলিয়া একটি ত্রিপক্ষীয় সাপ্লাই চেইন রেসিলিয়েন্স ইনিশিয়েটিভ (এসসিআরআই) চালু করার বিষয়ে আলোচনা শুরু করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুয়েতে বাংলাদেশি মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ বিশ্বে করোনা আক্রান্ত আড়াই কোটি ছাড়াল

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads