ads

বুধবার , ২৬ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ৩৮ লাখ, মৃত্যু ৮ লাখ ১৭ হাজার

খবর টি পড়েছেন : ২৫৮
বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ৩৮ লাখ, মৃত্যু ৮ লাখ ১৭ হাজার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৩৮ লাখ ছাড়িয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে বুধবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৩৮ লাখ ১৩ হাজার ১৮১ জন। এছাড়া ২৬ আগস্ট বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছে ৮ লাখ ১৭ হাজার ৩৭৩ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।
আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দেয়নি মৃত্যুহার। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।

Shamol Bangla Ads

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ৭৭ হাজার ৩০৪ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৬৫ জনের। করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ৩৬ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছে ১ লাখ ১৬ হাজার ৫৮০ জন।
তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ভারতে। দেশটিতে ৩১ লাখ ৬৭ হাজার ৩২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৩৯০ জনের। মৃত্যু বিবেচনায় দেশটি চতুর্থ।
করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৯ লাখ ৬৩ হাজার ৬৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু বিবেচনায় রাশিয়া ১২তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৬ হাজার ৫২৪ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জুলাই থেকে করোনার টিকা দিচ্ছে চীন, কোন দেশগুলো… পরবর্তী সংবাদ আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩০ জনের প্রাণহানি

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads