ads

শনিবার , ২২ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৬ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ২১৭
ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৬ জনের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক ডেস্ক || ক্যালিফোর্নিয়ায় বজ্রপাত থেকে তৈরি হওয়া ভয়াবহ দাবানলে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ দমকলকর্মী ও সাধারণ মানুষ। কিছু কিছু জায়গায় আরও দ্বিগুণ আকার ধারণ করেছে। ২২ আগস্ট শুক্রবার রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ দাবানল মনে করা হচ্ছে একে। সান্তা ক্রুজে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ১ মাইলের মধ্যে চলে এসেছে দাবানল, খবর আল জাজিরার।

Shamol Bangla Ads

জানা যায়, যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের চেয়েও বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে ৫ শতাধিক ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে।
৫৬০টি স্থানে আগুন নেভাতে কাজ করছে দমকলকর্মীরা। অন্য রাজ্য থেকে দমকল বাহিনীর ৩৭৫টি ইউনিট চেয়ে পাঠালেও মাত্র ৪৫টি যোগ দিয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া বন ও অগ্নিনিরাপত্তা দফতর (ক্যাল ফায়ার)। ২ দশকের মধ্যে সবচেয়ে বেশি বজ্রাপাতের কারণে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া। রেকর্ড উত্তপ্ত অঙ্গরাজ্যে প্রায় ১২ হাজার বজ্রপাত আঘাত হেনেছে। তা থেকে সৃষ্ট দাবানলের কারণে ১ লাখ ৭৫ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে, যাদের বেশিরভাগই উত্তর ক্যালিফোর্নিয়ার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ৯৭ হাজার পরবর্তী সংবাদ গ্রিসের সঙ্গে উত্তেজনা: রাশিয়া থেকে আরও এস-৪০০ কিনছে…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads