শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় শ্রীবরদীতেও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

এই উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার সভাপতিত্বতে এক আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। ওই কর্মসূচীতে উপজেলার সকল বিভাগের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ্ব ও সাংবাদিকগণ অংশ নেন।
এদিকে, সংসদ সদস্য একেএম ফজলুল হক চানের আহবানে উপজেলার অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালেম, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমিরুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ।

অপরদিকে শ্রীবরদী উপজেলাস্থ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। সভা ও দোয়া মাহফিলে উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাবৃন্দ অংশ নেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ব্যাক্তি উদ্যোগেও দিনটি পালনে নানা কর্মসূচী গ্রহণ করা হয়।









