স্টাফ রিপোর্টার ॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট শনিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জেলা পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। পরে একে একে জেলা পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ছাত্রলীগ নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জাকারিয়া বিষু, আব্দুল হান্নান মোল্লা ও কফিল উদ্দিন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, উচ্চমান সহকারী উত্তম কুমার, সার্ভেয়ার সাইফুল ইসলাম, সাটলিপিকার ইফতিহার আলী নূর, উচ্চমান সহকারী রিনা শেঠ, নিম্ন মান সহকারী জাহিদ আনোয়ার ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, শাহিদুর রহমান শাহিন, নয়ন তালুকদার, আব্দুল কুদ্দুস মোয়াজ, তানভীর আহমেদ পাপ্পু, হাফিজুর রহমান বিপুল, ইয়াসমিন, রাকিবুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের সভাপতিত্বে জুম অ্যাপে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।









