ads

বুধবার , ১২ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসি পরীক্ষা নিয়ে গণমাধ্যমে ‘কল্পিত’ তারিখ : শিক্ষা মন্ত্রণালয়

খবর টি পড়েছেন : ২৭২
এইচএসসি পরীক্ষা নিয়ে গণমাধ্যমে ‘কল্পিত’ তারিখ : শিক্ষা মন্ত্রণালয়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : এইচএসসি পরীক্ষা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘কল্পিত’ তারিখ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ১২ আগস্ট বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় ওই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারীকে বিবেচনায় নিয়ে এইচএসসি ও জেএসসি পরীক্ষা অনুষ্ঠানের বিভিন্ন বিকল্প নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ভাবছে। অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বেগের কথা বিবেচনা করে শিগগির সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যা গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অসমর্থিত কোনো মাধ্যমের তথ্যের ভিত্তিতে অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত না হতে বিশেষভাবে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Shamol Bangla Ads

এতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হচ্ছে না মর্মেও সংবাদ প্রকাশিত হয়েছে। এই বিষয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কোভিড-১৯ মহামারীকে বিবেচনায় নিয়ে জেএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছিলেন। বিশেষজ্ঞরা তাদের পর্যবেক্ষণসহ কিছু বিকল্প প্রস্তাব দিয়েছেন। মন্ত্রণালয় প্রস্তাবগুলো পর্যালোচনা করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, নতুন… পরবর্তী সংবাদ এবার করোনা আক্রান্ত হলেন পরিবেশমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads