ads

রবিবার , ২ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মাছ শিকারে গিয়ে লাশ হলেন আইয়ুব

খবর টি পড়েছেন : ২১৩
শ্রীবরদীতে মাছ শিকারে গিয়ে লাশ হলেন আইয়ুব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ৩ দিন পর আইয়ুব আলী (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ আগস্ট শনিবার দুপুরে উপজেলার তাঁতীহাটি নয়াপাড়া এলাকার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। আইয়ুব আলী ওই এলাকার মৃত.সুরুজ্জামান ওরফে টুংরা মিয়ার ছেলে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

মৃত আইয়ুব আলীর বড় ছেলে ছামিউল হক ও এলাকাবাসী জানান, আইয়ুব আলী পেশায় একজন দরিদ্র কৃষক। তার ৪ ছেলে ২ মেয়ে। সে প্রায়ই বাড়ির পাশে মিরকি বিল ও পার্শ্ববর্তী খালে রাতে কুচা দিয়ে মাছ শিকারে যায়। গত বৃহস্পতিবার মধ্য রাতে একই গ্রামের এক মৎস্য খামার মালিক তাদের মৎস্য খামারে মাছ শিকারের অভিযোগ তুলে তাদের বাড়িতে এসে তুলে। ওই সময় তাদেরকে শাসিয়ে যায়। রহস্যজনকভাবে ওই রাতে নিখোঁজ হয় আইয়ুব আলী। তারা তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে সন্ধান করেও পায়নি। অবশেষে গত শনিবার দুপুরে এলাকার লোকজন খালের পাশে বন্যার পানিতে তার লাশ ভাসতে দেখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শ্রীবরদী থানার এসআই মিঠু জানান, লাশের পরনে লুঙ্গি ও শার্ট ছিল। ওই সময় মাছ ধরার জন্যে তার সাথে একটি টর্চ লাইট পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বন্দে আলী বলেন, ঘটনাটির তদন্ত চলছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অসহায়-হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ছাত্রলীগ নেতা… পরবর্তী সংবাদ ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান নাইমের পিতার ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads