খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের পিতা শাহ মোহাম্মদ সেকান্দর আলী সরকার (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন। ২ আগস্ট রবিবার বিকেল ৩টায় জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় মরহুমের নামাজে জানাজা জোলগাঁও নিজ বাড়িতে অনুষ্ঠিত হবার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে উপজেলা চেয়ারম্যান নাইমের পিতার মৃত্যুর খবর পেয়ে সাথে সাথেই ঝিনাইগাতী ছুটে যান জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি নাইমকে শান্তনা দেন এবং তার পিতার বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করেন।









