ads

মঙ্গলবার , ২৮ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সমালোচনা-মিথ্যাচার করা বিএনপির চিরায়ত ঐতিহ্য : কাদের

খবর টি পড়েছেন : ২৯১
সমালোচনা-মিথ্যাচার করা বিএনপির চিরায়ত ঐতিহ্য : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রতিটি বিষয়ে সরকারের সমালোচনা আর মিথ্যাচার করা বিএনপির চিরায়ত ঐতিহ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ২৮ জুলাই মঙ্গলবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে ওই মন্তব্য করেন। ”এবারের বন্যা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির ফল”- বিএনপির মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়েও মিথ্যাচার ও অপরাজনীতির বৃত্ত থেকে বিএনপি বেরিয়ে আসতে পারেনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পাল্টা প্রশ্ন করে মির্জা ফখরুলের কাছে জানতে চান, তাহলে কি সম্প্রতি চীন, জাপান ও আসামের বন্যাও নতজানু পররাষ্ট্র নীতির ফল? বিএনপির আমলে যে বন্যা হয়েছিল তাও কি নতজানু পররাষ্ট্রনীতির কারণে হয়েছিল?
বিএনপি মহাসচিব বন্যার্তদের সহায়তায় সরকারের কোনো ধরনের প্রয়াস চোখে দেখেন না- উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গুলশানে বসে বসে প্রেস ব্রিফিংয়ে মিথ্যাচার করলে দেখার কথাও নয়। কারণ বন্যা গুলশানে নয়, দেশের ৩১টি জেলাকে প্লাবিত করেছে। হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না, বিএনপি না দেখলেও দেশের মানুষ সরকারের মানবিক সহায়তার কার্যক্রম দেখছে এবং উপকৃত হচ্ছে।
দেশের ৩১টি জেলায় বন্যার্তদের সহায়তায় ১ হাজার ৬০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগও দুর্গত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে।
বিদেশগামীদের করোনা পরীক্ষা নিয়ে এখনো কিছুটা বিভ্রান্তি রয়ে গেছে বলে জানান ওবায়দুল কাদের। বিদেশগামীদের ভোগান্তি কমাতে একটি যৌক্তিক সময় নির্ধারণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় রীভা গাঙ্গুলি দাস বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের যে কোন সময়ের চেয়ে এখন অধিকতর উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা সংকট থেকে অবশ্যই মুক্ত হতে পারবো :… পরবর্তী সংবাদ আইনজীবী সনদ : ২৬ সেপ্টেম্বর বার কাউন্সিলের লিখিত…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads