ads

বুধবার , ২২ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে একদিনে আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৪

খবর টি পড়েছেন : ২৩৮
দেশে একদিনে আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১২ জন মহিলা ও ২১ জন ঢাকা বিভাগের ও বাকিরা অন্যান্য বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ২ হাজার ৭৫১ জনের। একই সময়ে নতুন করে আরও ২ হাজার ৭৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। ২২ জুলাই বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে ওইসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Shamol Bangla Ads

বুলেটিনে জানানো হয়, দেশের গত ২৪ ঘণ্টায় মোট ১২ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭৪৪ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। সেই সঙ্গে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু ২ হাজার ৭৫১ জনে দাঁড়াল।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন।সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২০২ জন। বরাবরের মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচি পালন করবে… পরবর্তী সংবাদ সিভিএফ থিমেটিক অ্যাম্বাসেডর হলেন সায়মা ওয়াজেদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads