ads

সোমবার , ২০ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলের মধুপুরে ৪ খুন মামলার প্রধান আসামী সাগর গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৫৮
টাঙ্গাইলের মধুপুরে ৪ খুন মামলার প্রধান আসামী সাগর গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাস্টার পাড়া এলাকার আব্দুল গনিসহ তার পরিবারের আরও ৩ জন সদস্যকে হত্যার প্রধান আসামী সাগরকে আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ১৯ জুলাই রবিবার সকালে হত্যাকান্ডের প্রধান আসামি মোঃ সাগর আলীকে (২৭) তার নিজ বাড়ি মধুপুর উপজেলার ব্রক্ষণবাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব। জিজ্ঞেসাবাদে সে হত্যার কথা স্বীকার করে।

Shamol Bangla Ads

জানা গেছে, ভুক্তভোগী আব্দুল গনি সুদের ব্যবসা করতো। সাগরের সাথে আগে থেকেই সুদের লেনদেন ছিলো তার। সাগর বেশ কয়েকবার সুদের টাকা দিতে ব্যর্থ হয়। গত মঙ্গলবার আব্দুল গনির কাছে পুনরায় ২০০/- (দুইশত টাকা) এর জন্য গেলে তাকে অনেক বকাঝকা করে তাড়িয়ে দেয়া হয়। এতে সাগর অপমান বোধ করলে তার অপর এক সহযোগীকে নিয়ে হত্যা এবং টাকা পয়সা ও সম্পদ লুণ্ঠনের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সাগর তার সহযোগীকে নিয়ে বুধবার দিবাগত রাত আনুমানিক ১০ দিকে ভুক্তভোগী গনির বাসায় যায়। যাওয়ার পূর্বে সাগরের সহযোগী বাজার থেকে চেতনা নাশক নিয়ে যায়। তারা গনির পূর্বপরিচিত হওয়ায় খুব স্বাভাবিক ভাবে বাসায় ঢোকার অনুমতি পায়। এ সময় আকস্মিকভাবে চেতনা নাশক ব্যবহার করে গনিকে অচেতন করে। পরিবারের অন্য সবাই ঘুমে থাকায় অচেতন করতে সহজ হয়। সবাইকে ঠান্ডা মাথায় গনির বাসায় ব্যবহৃত কুরাল ও সাগর সাথে আনা ধারালো অস্ত্র দিয়ে সবাইকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। ওইবাড়ি থেকে চলে যাওয়ার সময় বাসার মূল্যমান জিনিসপত্র নিয়ে বাসার বাহির থেকে তালা মেরে পালিয়ে যায়। সাগরের স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তীতে তার বোনের বাড়ি একই উপজেলার, ব্রানবাড়ি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। অপর সহযোগীকে গ্রেফতার করতে র‌্যাব-১২ এর অভিযান চলছে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই বুধবার রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাস্টার পাড়া এলাকার আব্দুল গনিসহ তার পরিবারের আরও ৩ জন সদস্যকে হত্যা হত্যা করা হয়। ১৭ জুলাই শুক্রবার সকালে আব্দুল গনির বাসা থেকে দুর্গন্ধ বের হলে আব্দুল গনির শাশুড়ি ও এলাকার লোকজনের মাধ্যমে দরজা ভেঙে ভিতরে এই মর্মান্তিক হত্যাকান্ড বিষয়টি প্রকাশ পায়। নিহতরা হলো- আব্দুল গনি(৪৫), তার স্ত্রী তাজিরন বেগম(৩৮), পুত্র তাজেল(১৭) ও ছোট কন্যা সাদিয়া (০৮)। ঘটনার পর থেকে র‌্যাব-১২ সকল প্রকার গোয়েন্দা নজরদারি শুরু করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ পরবর্তী সংবাদ করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫০, শনাক্ত ২৯২৮

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads