ads

সোমবার , ২০ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫০, শনাক্ত ২৯২৮

খবর টি পড়েছেন : ২০৩
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫০, শনাক্ত ২৯২৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৬৬৮ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯২৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯১৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জনে। ২০ জুলাই
সোমবার কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

Shamol Bangla Ads

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করে দুই হাজার ৯২৮ জনের করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় মৃত ৫০ জনের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ১৫ জন বলে জানান নাসিমা সুলতানা।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টাঙ্গাইলের মধুপুরে ৪ খুন মামলার প্রধান আসামী সাগর… পরবর্তী সংবাদ কারাগারে ডা. সাবরিনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads