ads

রবিবার , ১৯ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রাইভেটকারের চাপায় শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ২০০
শ্রীবরদীতে প্রাইভেটকারের চাপায় শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে প্রাইভেটকারের চাপায় মোয়াজ মিয়া নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৯ জুলাই রবিবার সকালে শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কের পোড়াগড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোয়াজ স্থানীয় মিজানুর রহমান ওরফে মিসকিন মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, পোড়াগড় এলাকার শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কের পাশেই মিসকিন মিয়ার বাড়ি। রবিবার সকাল ৯টার দিকে শিশু মোয়াজ বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিল। ওইসময় ভায়াডাঙ্গা থেকে ছেড়ে আসা শ্রীবরদীগামী একটি প্রাইভেটকার মোয়াজকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন এবং ওই প্রাইভেটকারের চালক তাকে গাড়িতে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোয়াজকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের কামারেরচর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads