স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ জুলাই শনিবার দিনব্যাপী কামারেরচর ইউনিয়ন পরিষদের আয়োজনে ৬নং চর, ৭নং চর গোয়ালপাড়া, পয়স্তিরচরসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকার ৬শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ পাউডার।

ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খান, জেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান ইউসূফ আলী রবিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, এরশাদ আলী, শরিফুল ইসলাম মিষ্টার, সংরক্ষিত সদস্য বেদেনা খাতুন, মিষ্টি খাতুন ও সাহেরা খাতুনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









