ads

শনিবার , ১৮ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নৌবাহিনীর নতুন প্রধান শাহীন ইকবাল

খবর টি পড়েছেন : ২৪৯
নৌবাহিনীর নতুন প্রধান শাহীন ইকবাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মোহাম্মদ শাহীন ইকবালকে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। তাকে নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল পদ থেকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে এই দায়িত্ব দেওয়া হয়। বর্তমান নৌ-প্রধান অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন তিনি। ১৮ জুলাই শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার ওই নিয়োগ ও পদোন্নতির তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহ আব্দুল আলীম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে আগামী ২৫ জুলাই (২০২০) অপরাহ্ণে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা অনুসারে ২০২৩ সালের ২৪ জুলাই অপরাহ্ন পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পূর্বক নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একটি মহল দুর্নীতিবিরোধী অভিযানের অন্ধ সমালোচনায় লিপ্ত :… পরবর্তী সংবাদ স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads