ads

বুধবার , ১৫ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বোরকা পরে ভারতে পালাচ্ছিলেন সাহেদ

খবর টি পড়েছেন : ৬৩৩
বোরকা পরে ভারতে পালাচ্ছিলেন সাহেদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, অর্থ আত্মসাৎসহ নানা প্রতারণার অভিযোগে অভিযুক্ত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদ সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্ত দিয়ে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওইসময় তিনি জিন্সের প্যান্ট ও নীল রঙের শার্টের ওপর কালো রঙের বোরকা পরে ছিলেন। এমন অবস্থায় বুধবার ভোর ৫টা ২০ মিনিটে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের পর সাহেদকে ঢাকায় নেওয়ার আগে ১৫ জুলাই বুধবার সকালে র‌্যাবের এডিজি (অপারেশন) কর্নেল তোফায়েল অহমেদ সাতক্ষীরা স্টেডিয়ামে সাংবাদিকদের ওইসব তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘সাহেদ গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। যেমন তিনি গোফ কেটে ফেলেছিলেন, সাদা চুল কালো করেছিলেন। এছাড়া পালানোর সময় তিনি বোরকা পরে ছিলেন।’ র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘ভারতে পালানোর আগেই তাকে ধরতে আমরা সক্ষম হয়েছি। ভারতে পালিয়ে তার মাথা ন্যাড়া করার পরিকল্পনা ছিল।’
তোফায়েল অহমেদ আরও বলেন, ‘নৌকায় সাহেদ একা ভারতে পালাতে চেয়েছিলেন। তবে সাহেদকে গ্রেফতারের সময় নৌকার মাঝি সাঁতার কেটে পালিয়ে যান। সাহেদকে ভারতে পালাতে সাহায্য করছিলেন বাপ্পী নামে এক দালাল।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিউইয়র্কে পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিমের খণ্ডিত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৩

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads