ads

বুধবার , ১৫ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরও ২ বছরের জন্য গভর্নর হলেন ফজলে কবির

খবর টি পড়েছেন : ২৪৩
আরও ২ বছরের জন্য গভর্নর হলেন ফজলে কবির
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গত ৩ জুলাই দ্বিতীয় দফার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সাবেক গভর্নর ফজলে কবিরকে আবারও বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। ১৫ জুলাই বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত ওই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) আইন ২০২০-এর অনুচ্ছেদ ১৩(৩) এবং ১০(৫) এর বিধান অনুযায়ী ফজলে কবিরকে তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হল। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স ৬৫ বছর নির্ধারিত ছিল। সেই বয়সসীমা আরও দুই বছর বাড়িয়ে জাতীয় সংসদে আইন পাস করায় সরকার।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে চার বছরের জন্য ফজলে কবিরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি ওই বছরের ২০ মার্চ গভর্নর হিসেবে যোগদান করেন। চুক্তি অনুযায়ী, গত ২০ মার্চ শেষ হয় তার নিয়োগের মেয়াদ। পরে তার চুক্তির মেয়ার আরও তিন মাস বাড়ানো হয়। গত ৩ জুলাই সেই মেয়াদও শেষ হয়। ফজলে কবিরের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ায় তার চাকরির মেয়াদ বৃদ্ধির সুযোগ নেই। এ কারণে বয়সসীমা আরও দুই বছর বাড়িয়ে আইন পাস করায় সরকার।
এদিকে গভর্নরের অবর্তমানে তার দায়িত্ব পালন করে আসছিলেন ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান ও ডেপুটি গভর্নর-২ আহমেদ জামাল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৩ পরবর্তী সংবাদ ঈদে গণপরিবহন নয়, বন্ধ থাকবে পণ্য পরিবহন :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads