স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ১ জুলাই বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।

এ উপলক্ষে সদর উপজেলার রৌহা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক নিরাপত্তা বজায় রেখে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, রৌহা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজুর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী ও আসাদুজ্জামান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেবু, সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান নুরে আলম, মৎস্য বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এসআরডি আলম, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রমুখ।
পরে কৃষক লীগ নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণসহ এর আশেপাশে ২৫টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। ওই কর্মসূচির আওতায় আগামী ৩ মাসের মধ্যে সারাজেলায় ৩ হাজার বৃক্ষরোপণ করা হবে।









