স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে মাত্র ১ টাকার বিনিময়ে ১টি করে মাস্ক বিতরণ করা হয়েছে। ৩০ জুন রোজ মঙ্গলবার শহরের গোপালবাড়ি এলাকায় আরএফএলের উদ্যোগে ওই মাস্ক বিতরণ করা হয়। গোপালবাড়ি এলাকার ওয়ান টাইম স্টোরে দিনব্যাপী ওই কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত। তিনি জানান, মহামারী করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে সহজেই মাস্ক কিনতে পারে সেজন্যই ওই কর্মসূচির আয়োাজন করা হয়েছে।

উদ্বোধনকালে চেম্বার অব কমার্সের পরিচালক চন্দন সাহা ও বাবন সাহা, আরএফএলের ডিলার তিন্নাথ বণিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওইদিন ৫০১টি মাস্ক সাধারণ জনগণের কাছে ১ টাকার বিনিময়ে বিক্রি করা হয়।









