ads

বুধবার , ১ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের চাঞ্চল্যকর শাহাব উদ্দিন হত্যা রহস্য উদ্ঘাটন করল পিবিআই

খবর টি পড়েছেন : ১৭৪
শেরপুরের চাঞ্চল্যকর শাহাব উদ্দিন হত্যা রহস্য উদ্ঘাটন করল পিবিআই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শাহাব উদ্দিন হত্যা রহস্য উদ্ঘাটন করেছে জামালপুরের পিবিআই। ঘটনার মূল হোতা হেলাল মিয়াকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যা রহস্য উন্মোচিত হয়।
জামালপুর পিবিআইর ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মঈনুল হোসেন জানান, গত বছরের ১০ মার্চ রাস্তায় কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় ঝিনাইগাতী উপজেলার সালধা মাঝপাড়া গ্রামের শাহাব উদ্দিনকে। ওই ঘটনায় মামলা দায়েরের পর প্রথমে ঝিনাইগাতী থানা পুলিশ ও পরে সিআইডি তদন্ত করে একই গ্রামের হেলাল মিয়া ও তার মা দেলোয়ারা বেগমকে পলাতক দেখিয়ে আদালতে তাদের নামে চার্জশিট দেয়। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য জামালপুরের পিবিআইকে নির্দেশ দেয়।

Shamol Bangla Ads

জামালপুর পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল শেরপুরের নালিতাবাড়ী বাজার এলাকা থেকে গত বুধবার রাতে অভিযুক্ত হেলাল মিয়াকে গ্রেফতার করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শাহাব উদ্দিন হত্যার কথা স্বীকার করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাসা-বাড়িতে গ্যাস সংযোগ ফের চালু হচ্ছে পরবর্তী সংবাদ শেরপুরে ট্রাকচাপায় কৃষক নিহত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads