ads

বুধবার , ২৪ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে থাকা প্রবাসীদের সৌদিতে ফেরা অনিশ্চিত

খবর টি পড়েছেন : ২২১
দেশে থাকা প্রবাসীদের সৌদিতে ফেরা অনিশ্চিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বৈশ্বিক করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদি আরবের কাজের ভিসা নিয়ে বাহিরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকগণ দেশটিতে ফিরে আসতে পারবে না বলে জানিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ। ২৩ জুন মঙ্গলবার জাওয়াজাতের (পাসপোর্ট বিভাগ) বরাত নিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ওই তথ্য জানায়।
করোনাভাইরাস শুরুর পর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের আগ পর্যন্ত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি নিয়মিত ছুটি কাটাতে বাংলাদেশে গেছেন বলে ধারণা করা হচ্ছে। নতুন এই নিয়মের ফলে তাদের পুনরায় সৌদিতে ফেরা অনিশ্চিত হয়ে গেল।

Shamol Bangla Ads

এদিকে করোনার মহামারির কারণে সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে অবস্থানরত বিদেশিদের নিয়ে সীমিত পরিসরে পবিত্র হজ পালনের ঘোষণা দেয়া হয়েছে।
দেশটির হজবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন এ ঘোষণা দিয়ে বলেন, মাত্র দশ হাজারের মতো মানুষ এবারের হজে অংশ নিতে পারবেন। মঙ্গলবার সৌদির এই মন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, এ বছর বিদেশ থেকে হজযাত্রীদের আগমন নিষিদ্ধ করা হবে। এছাড়া হজে কারা অংশ নিতে পারবেন সে ব্যাপারে কঠোর স্বাস্থ্যবিধি প্রয়োগ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘সামনে করোনার আরও ভয়াবহ রূপ দেখবে যুক্তরাষ্ট্র’ পরবর্তী সংবাদ অক্সফোর্ডের করোনা টিকা আসছে অক্টোবরেই

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads