ads

রবিবার , ২১ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত ২০৯

খবর টি পড়েছেন : ২৬৪
শেরপুরে নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত ২০৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : যান্ত্রিক ত্রুটির কারণে ৪দিন পর ময়মনসিংহের পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। ২০ জুন শনিবার রাতে প্রাপ্ত প্রতিবেদনে শেরপুরে নতুন করে আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২০৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০২ জন। আর মৃত্যু হয়েছে ৪ জনের। নতুন শনাক্তদের মধ্যে নালিতাবাড়ীতে ১১ জন, শ্রীবরদীতে ৪ জন ও শেরপুর সদর উপজেলায় ২ জন রোগী রয়েছেন।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান,  নতুন করে সংক্রমিত হওয়া ১৭ জনের মধ্যে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহমা সারওয়াত সালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের একজন অফিস সহাকারী এবং শ্রীবরদী উপজেলা সদরের খামারিয়াপাড়া এলাকার স্বামী-স্ত্রী রয়েছেন। এই স্বামী-স্ত্রী এর আগে সংক্রমিত এক ব্যবসায়ীর বড় ভাই ও ভাবি। ওই ব্যবসায়ীর করোনা শনাক্তের পর তাঁর পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। অন্যরা সংশ্লিষ্ট উপজেলার স্থানীয় বাসিন্দা।

সিভিল সার্জন আরও বলেন, গতকাল রাতে প্রাপ্ত প্রতিবেদনে জেলায় এক দিনে সর্বোচ্চ ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনা শনাক্তের পর আড়াই মাসে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। এর মধ্যে গত তিন সপ্তাহেই শনাক্ত হয়েছেন ৯৯ জন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঈদুল ফিতরের পর লকডাউন শিথিল ও যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে জেলায় সাধারণ মানুষের মধ্যে করোনার সংক্রমণ বেড়েছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, শনিবার পর্যন্ত জেলায় আক্রান্ত ২০৯ জনের মধ্যে শেরপুর সদরে ৮৮, নকলায় ৪১, নালিতাবাড়ীতে ৩৭, ঝিনাইগাতীতে ২২ ও শ্রীবরদী উপজেলায় ১৯ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে নয়জন চিকিৎসকসহ ৪১ জন স্বাস্থ্যকর্মী ও ২৪ জন পুলিশ সদস্য রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১শ দরিদ্র ডায়াবেটিস রোগীকে মানবিক সহায়তা পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণার প্রথম প্রাতিষ্ঠানিক উদ্যোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads