ads

শনিবার , ২০ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১শ দরিদ্র ডায়াবেটিস রোগীকে মানবিক সহায়তা

খবর টি পড়েছেন : ১৭৬
শেরপুরে ১শ দরিদ্র ডায়াবেটিস রোগীকে মানবিক সহায়তা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র ১০০ ডায়াবেটিস রোগীকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শেরপুর ডায়াবেটিক সমিতির নিবন্ধিত ওইসব দরিদ্র রোগীদের প্রত্যেককে ১০ কেজি করে চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিড়া, এক কেজি লবন, এক লিটার সয়াবিন তেল ও একটি করে লাক্স সাবানসহ প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। ১৭ জুন বুধবার শেরপুর ডায়াবেটিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া ও তার পারিবারিক তহবিল থেকে ওইসব মানবিক সহায়তা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

মানবিক সহায়তা বিতরণকালে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন ডায়াবেটিস রোগীরা ছাড়াও আরো কর্মহীন শতাধিক দু:স্থ্য, অসহায়, দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই সমাজকর্মী রাজিয়া সামাদ তাদের পারিবারিক তহবিল থেকে কর্মহীন, দু:স্থ্য, অসহায়, দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করে আসছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষায় ক্ষতি প্রতিদিন ১৮ কোটি শিক্ষা-ঘণ্টা পরবর্তী সংবাদ শেরপুরে নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত :…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads