ads

রবিবার , ২১ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর মতো আলেমদের নিয়ে কেউ ভাবেন না : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১১
প্রধানমন্ত্রীর মতো আলেমদের নিয়ে কেউ ভাবেন না : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের আলেম-ওলামাদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো করে কেউ ভাবেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ২০ জুন শনিবার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে রাঙ্গুনিয়া উপজেলার পাঁচ শতাধিক মসজিদের ইমাম ও ওলামাদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণকালে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে আলেম-ওলামাদের কথা ভাবেনি। কিন্তু নির্বাচনের সময় তারা ঠিকই ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করেছে। অপরদিকে বঙ্গবন্ধু কন্যা আলেম-ওলামাদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।
তিনি বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মসজিদ নির্মাণ, এক লাখ মসজিদে সাড়ে চার হাজার টাকা মাসিক ভাতায় একজন শিক্ষকসহ মক্তব স্থাপন, কওমি মাদরাসার সর্বোচ্চ পর্যায়ের শিক্ষাকে স্বীকৃতি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন, করোনা পরিস্থিতিতে দেশের প্রায় সব মসজিদের জন্য পাঁচ হাজার টাকা করে বরাদ্দসহ বিভিন্ন মাইলফলক উদ্যোগ প্রধানমন্ত্রীর আন্তরিক ভাবনারই ফসল।
ওইসময় তথ্যমন্ত্রী প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এবং তথ্য অধিদফতরের সাবেক উপপ্রধান তথ্য কর্মকর্তা ও সাহিত্যিক জাফর আলমের সদ্যপ্রয়াণে গভীর শোক ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ার ৫০৪টি মসজিদের ইমাম-ওলামাদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ দেশে করোনায় নতুন শনাক্ত ৩৫৩১, মৃত্যু ৩৯

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads