ads

রবিবার , ২১ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় নতুন শনাক্ত ৩৫৩১, মৃত্যু ৩৯

খবর টি পড়েছেন : ১৪৯
দেশে করোনায় নতুন শনাক্ত ৩৫৩১, মৃত্যু ৩৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩১ জন। করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৮৪ জন। ২১ জুন রবিবার দুপুরে মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে ওই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন,‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৭১০টি। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬ লাখ ১২ হাজার ১৬৪টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ৫৩১ জন। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। শনাক্তের হার ২২ দশমিক ৬৬ শতাংশ।’

Shamol Bangla Ads

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৮৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২২ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৯ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৪৬৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৫ জন এবং নারী ৪ জন।’ ‘তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৪ জন,সিলেট বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ৩৩ জন এবং বাসায় ৬ জন মারা গেছে’ বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর মতো আলেমদের নিয়ে কেউ ভাবেন না :… পরবর্তী সংবাদ বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ৯০ লাখ, মৃত্যু ৪…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads