ads

বুধবার , ১৭ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাণিজ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

খবর টি পড়েছেন : ১৮৮
বাণিজ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : এবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৭ জুন বুধবার তার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী তুহিন ওই তথ্য নিশ্চিত করে জানান, গলা ব্যাথা, কাশি থাকায় বাণিজ্যমন্ত্রী এবং উনার পুরো পরিবার রিভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) পরীক্ষা করান। পরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষার ফলাফল নেগেটিভ এলেও মন্ত্রীর ফলাফল পজেটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থই আছেন। কাশি ও গলাব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই। তিনি রিভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। মন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Shamol Bangla Ads

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এর আগেও কাশি থাকায় বাণিজ্যমন্ত্রী করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন। টিপু মুনশি তৃতীয় মন্ত্রী, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং আক্রান্ত হয়েছেন। এছাড়া ৯ জন সংসদ সদস্যও আক্রান্ত। সংসদ সদস্যদের মধ্যে সর্বশেষ আক্রান্ত দুজন হলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান। আক্রান্ত অন্য সংসদ সদস্যরা হলেন চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসনের মোছলেম উদ্দিন আহমদ, যশোরের অভয়নগর-বাঘারপাড়া আসনের রণজিৎ কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়ার এবাদুল করিম বুলবুল, জামালপুরের ফরিদুল হক খান, চট্টগ্রামের মোস্তফিজুর রহমান চৌধুরী, নওগাঁর সংসদ সদস্য শহীদুজ্জামান (এখন সুস্থ হয়েছেন)। এছাড়া আক্রান্তদের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্প্রতি মারা গেছেন। ১৪ জুন করোনায় মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিথ্যাচার ও গুজব ছড়ানোকে পবিত্র দায়িত্ব মনে করছে… পরবর্তী সংবাদ আমরাও যেন যুদ্ধজাহাজ তৈরি করতে পারি, সেভাবে কাজ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads