ads

রবিবার , ১৪ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফ্রান্সের পরমাণুচালিত সাবমেরিনে আগুন

খবর টি পড়েছেন : ১৬৮
ফ্রান্সের পরমাণুচালিত সাবমেরিনে আগুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভূমধ্যসাগরের তুলোনবন্দরে অবস্থানরত ফ্রান্সের একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিনে স্থানীয় সময় শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই বন্দরটি ফ্রান্সের নৌবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি। আগুন নেভানোর জন্য কয়েক ডজন দমকলকর্মী কাজ করেন এবং আগুন নেভানোর জন্য মারসেল দ্বীপ থেকে একটি জাহাজ মোতায়েন করা হয়। খবর রয়টার্স ও ফোর্বসের। সাবমেরিনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সাবমেরিনটি মেরামতের জন্য বন্দরে নোঙর করা ছিল।

Shamol Bangla Ads

ভূমধ্যসাগরে অবস্থিত নৌঘাঁটির এক মুখপাত্র বলেন, এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং তবে এখনও পরিপূর্ণভাবে নিভে যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে সাবমেরিনের কোনো পরমাণু পদার্থ বা অস্ত্রের মাধ্যমে তিনি আহত হননি।
কী কারণে সাবমেরিনটিতে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়। ১৯৯০ সালে ফ্রান্স এই পরমাণুচালিত সাবমেরিনটি চালু করে এবং ১৯৯৩ সালে সক্রিয়ভাবে নৌবাহিনীতে যুক্ত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ৪… পরবর্তী সংবাদ চীন-ভারত সংঘর্ষ, ৩ ভারতীয় সেনা নিহত

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads