করোনায় নিলুফার মঞ্জুরের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৭৫
করোনায় নিলুফার মঞ্জুরের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী এবং সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৬ মে মঙ্গলবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

Shamol Bangla Ads

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির গণমাধ্যমকে জানিয়েছেন, পরবর্তী বিষয়গুলো মঞ্জুর পরিবারের পক্ষ থেকে জানানো হবে। নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সাথেও যুক্ত ছিলেন।
এদিকে, মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভিন্ন এক আবহে অন্যরকম ঈদ উদযাপন পরবর্তী সংবাদ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১১৬৬, মৃত্যু ২১

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads