ads

সোমবার , ২৫ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সম্প্রীতির শিক্ষা ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ দেশ : রাষ্ট্রপতি

খবর টি পড়েছেন : ২৮৯
সম্প্রীতির শিক্ষা ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ দেশ : রাষ্ট্রপতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশব্যাপী এক ভিন্ন রকমের ঈদুল ফিতর উদযাপনকালে বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার সকালে বঙ্গভবনে ঈদের নামাজ আদায় শেষে ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি ওই আহ্বান জানান। খবর ইউএনবির

Shamol Bangla Ads

রাষ্ট্রপতি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এ বছর ভিন্ন আবহে ঈদ উদযাপিত হচ্ছে। এই কঠিন সময়ে আমি দেশের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’
একইসঙ্গে তিনি দেশের জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানান।
পাশাপাশি, রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মানুষকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।
রাষ্ট্রপতি বলেন, ঈদের সময়ে শ্রেণি-পেশা নির্বিশেষে বড় বড় শহরে বাস করা লোকেরা গ্রামের বাড়িতে তাদের প্রিয়জনদের কাছে ফিরে যায় সম্প্রীতি, সখ্যতা এবং ঐক্যের বন্ধন গড়ে তোলার জন্য। ঈদুল ফিতরের এ শিক্ষা সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।
ইসলামকে শান্তি ও কল্যাণের ধর্ম হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ইসলামে বিদ্বেষ ও সহিংসতার কোনো স্থান নেই। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, সহনশীলতা, সাম্যতা এবং সর্বজনীন কল্যাণের চেতনাকে সমর্থন করে।
তিনি বলেন, ঈদ মানে আনন্দ। ঈদুল ফিতর মাসব্যাপী রোজা ও আত্ম-সংযম চর্চার পরে আনন্দের বার্তা নিয়ে আসে। এই আনন্দ সারা বাংলায় ছড়িয়ে পড়ুক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদ পালন করুন :… পরবর্তী সংবাদ ভিন্ন এক আবহে অন্যরকম ঈদ উদযাপন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads