ads

বুধবার , ২০ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে একদিনে রেকর্ড ১৬১৭ জন শনাক্ত, আরও ১৬ মৃত্যু

খবর টি পড়েছেন : ১৮৭
দেশে একদিনে রেকর্ড ১৬১৭ জন শনাক্ত, আরও ১৬ মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে নতুন করে ১ হাজার ৬১৭ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে, যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। ২০ মে বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ওই তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪৩ টি ল্যাবে ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২৬ হাজার ৭৩৮ জন।

Shamol Bangla Ads

ডা. নাসিমা জানান, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৬ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৮৬ জনের মৃত্যু হলো। সর্বশেষ মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৩ জন নারী ।
এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ২১৪ জন বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ৫ হাজার ২০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় মৃত্যু ছাড়াল ৩ লাখ ২৩ হাজার :… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর সেই শহীদ জায়ারা এবারও পেলেন পুলিশ সুপারের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads