ads

সোমবার , ১৮ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৮ পুলিশ সদস্যসহ আরও ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত ॥ মোট আক্রান্ত ৫৫

খবর টি পড়েছেন : ২৬৭
শেরপুরে ৮ পুলিশ সদস্যসহ আরও ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত ॥ মোট আক্রান্ত ৫৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মা-ছেলে ও ৮ পুলিশ সদস্যসহ আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ১৭ মে রবিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবের পাঠানো প্রতিবেদনে ওই ১৩ জনের করোনা পজিটিভের কথা নিশ্চিত করা হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৮ জন। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬৯ জনের। আর নমুনা পরীক্ষার জন্য পেন্ডিং রয়েছে ১৬৪ জনের।
জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর থানার একজন এএসআই ও ৩ জন কনস্টেবল, নালিতাবাড়ী থানার ২ জন এএসআই ও ২ জন কনস্টেবল এবং নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক আছেন। এ ছাড়া আক্রান্তদের মধ্যে শেরপুর শহরের মা ও ছেলে এবং সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের মুন্সিরচর এলাকার একজন পল্লী চিকিৎসক রয়েছেন। এ নিয়ে জেলায় ১৭ জন পুলিশ সদস্য ও ৬ জন চিকিৎসকসহ ২০ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদ বাদল বলেন, তার থানার আক্রান্ত ৪ পুলিশ সদস্যের মধ্যে ২ জন বাড়িতে আইসোলেশনে আছেন। আর ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তার থানার আক্রান্ত ৪ পুলিশ সদস্যই বাড়িতে আইসোলেশনে আছেন। নকলা উপজেলার স্বাস্থ্যকর্মী ও সদর উপজেলার মা-ছেলেসহ ৩ জন বাড়িতে আইসোলেশনে আছেন।
জেলা সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, সামাজিক সংস্পর্শের কারণেই পুলিশ সদস্যসহ ওই ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার জন্য তাদের সংস্পর্শে আসা অন্যদের নমুনাও সংগ্রহ করা হবে। করোনার বিস্তার ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য আহ্বান জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৯’ব্যাচের উদ্যোগে… পরবর্তী সংবাদ ‘এক ভাষায় এক এক পদ্ধতির শিক্ষা আমরা চেয়েছিলাম’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads