স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে দরিদ্র-অসহায় মানুষের মাঝে শেরপুর শহরে বসবাসরত ও বিভিন্ন জেলায় চাকুরীরত শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৯’ব্যাচের আয়োজনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ মে রবিবার দুপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেরচর গ্রামে অর্ধশতাধিক মানুষের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেককে ৫ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, আধা কেজি করে সেমাই ও চিনি, ১ টি কাপড় কাচা সাবান, ১টি স্যাভলন সাবান ও ১টি করে মুরগী বিতরণ করা হয়।

ওইসময় অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, এসএসসি ৮৯ ব্যাচের শিক্ষার্থী ইশরাত তামান্না ইরা ও রওশন আরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









