ads

শনিবার , ২ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৫২

খবর টি পড়েছেন : ১৫১
দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৫২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে দেশে ৫৫২ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। ২ মে শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ওই তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) মোট ৫ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা করে ৫৫২ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জনে।

Shamol Bangla Ads

ডা. নাসিমা আরও জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ জনে। নতুন মারা যাওয়া পাঁচজনই ঢাকার। এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৩ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, নতুন… পরবর্তী সংবাদ করোনায় প্রাণ গেলো আরও এক পুলিশ সদস্যের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads