ads

শনিবার , ২ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় প্রাণ গেলো আরও এক পুলিশ সদস্যের

খবর টি পড়েছেন : ১৪৩
করোনায় প্রাণ গেলো আরও এক পুলিশ সদস্যের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের সম্মুখযোদ্ধা পুলিশের আরও ১ পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশ ও জনগণের কল্যাণে আত্মোৎসর্গকারী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন (৪৪)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। ২ মে শনিবার সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Shamol Bangla Ads

হাসপাতাল সূত্র জানায়, গত ৩০ এপ্রিল এসআই সুলতানুল করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। আগে থেকেই তার শ্বাসকষ্টের সমস্যা ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (০২ মে) সকালে তিনি মারা যান।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহা-পরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, সুলতানুল আরেফিনের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, সুলতানুলসহ বাংলাদেশ পুলিশের ৫ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন। তারা হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ (৪৩) এবং পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত… পরবর্তী সংবাদ করোনা পরিস্থিতি : জাতীয় পরামর্শক কমিটির প্রথম সভা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads