ads

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন এমপিওভুক্ত হল ৯৮২ কারিগরি ও মাদরাসা

খবর টি পড়েছেন : ১৫৯
নতুন এমপিওভুক্ত হল ৯৮২ কারিগরি ও মাদরাসা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও কারিগরি বিভাগ। এতে ৭টি স্তরের মোট ৯৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় আনা হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তালিকায় দেখা গেছে, মাদরাসার দাখিল স্তরে ৩২৪টি, আলিম স্তরে ১১৯টি, ফাযিল স্তরে ৩৪টি, কামিল স্তরে ২২টি এবং কারিগরি পর্যায়ে ডিপ্লোমা ইন এগ্রিকালচার পর্যায়ে ৬০টি, বিএম পর্যায়ে ২৬৩টি এবং এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে ১৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।
তালিকায় নিম্ন মাধ্যমিকে ৪৩০, মাধ্যমিকের ৯৯১, স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ে ৬৮, কলেজ পর্যায়ে ৯২ এবং ডিগ্রি পর্যায়ে ৫২টি সহ মোট এক হাজার ৬৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
এর আগে বুধবার ১ হাজার ৬৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুনভাবে এমপিওভুক্তি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ৫ স্তরে ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির কোড যুক্ত করে তালিকা প্রকাশ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টাঙ্গাইলে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র আটক পরবর্তী সংবাদ দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, নতুন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads