ads

বুধবার , ২৯ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র আটক

খবর টি পড়েছেন : ২০৪
টাঙ্গাইলে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ টাঙ্গাইলের মধুপুরে মাদ্রাসায় অধ্যয়নরত রাজু আহমেদের (১৮) বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। ২৯ এপ্রিল বুধবার ভোর সকালে মধুপুর থানা পুলিশ পার্শ্ববর্তী উপজেলা গোপালপুরের রামনগর এলাকার দাদার বাড়ি থেকে রাজুকে গ্রেফতার করেছে। সে মধুপুর পৌর শহরের টেংরি হাফেজিয়া মাদরাসার ছাত্র ও পৌর এলাকার পুন্ডুরা গ্রামের হানিফ খন্দকারের ছেলে।

Shamol Bangla Ads

মধুপুর থানার (এসআই) জোবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে ওই প্রতিবন্ধী কিশোরীকে টাকা ও চিপস্ এর লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে রাজু তাকে মুখে গামছা পেচিয়ে ধর্ষণ করে। ধর্ষণ করার সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। অসহায় ওই প্রতিবন্ধীর মা ছাড়া পরিবারে তেমন কেউ নেই। গত ২ দিন এ নিয়ে স্থানীয় মাতাব্বররা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করে আসছিল। কিন্তু পুলিশ খবর পেয়ে অভিযান শুরু করে এবং রাজুকে বুধবার ভোর সকালে গোপালপুর উপজেলার রামনগর গ্রামের তার দাদার বাড়ী থেকে আটক করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা ভাইরাসেই সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু পরবর্তী সংবাদ নতুন এমপিওভুক্ত হল ৯৮২ কারিগরি ও মাদরাসা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads